1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা ও ফুচকাসহ ট্রাক জব্দ

  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১.১৮ পিএম
  • ১৬৮ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (১-অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এ ট্রাকটি আটক করে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মসলা পণ্য ট্রাকে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশী চৌকি বসায় বিজিবি। পরে একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা ও ফুচকার চালান জব্দ করা হয়।
বিজিবির কর্মকর্তারা জানান, আটককৃত পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। তবে সঠিক হিসাব শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা শেষে নির্ধারণ করা হবে। ট্রাকের চালককে আটক করা সম্ভব হলেও সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ট্রাক ও পণ্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com