বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আলমডাঙ্গার বন্ডবিলে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড: রাসেল আত্মশুদ্ধি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী ২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে হুয়াওয়ের পূর্বাভাস ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন শরীয়তপুরের রেনু বেগম ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করলো LG ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী

ভৈরবে মানবতার কল্যাণে সংগঠনের পক্ষ থেকে খাবার পানি ও শরবত বিতরণ

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২২০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাবার পানি ও শরবত বিতরণ করেছে মানবতার কল্যাণে নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ শুক্রবার (৩ মে) ভরদুপুরে কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের পৌরসভা রোড এলাকায় তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, অটো চালক ও ভ্যান চালকসহ শ্রমজীবী মানুষদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি, লেবু ও ট্যাং যুক্ত ঠান্ডা শরবত বিতরণ করা হয়।

এসময় মানবতার কল্যাণে সংগঠনের অন্যতম সদস্য প্রতিভা আহমেদ, শিরিন শেখ, সুজানা আফরিন বিথি, স্নেহা , আনিকা, আদৃতা আরুহি , ইভা রহমান, সানজেনা বেগম, সারা আক্তার, কবিতা বেগম, জুমুর আক্তার, সাব্বির রহমান, রাতুল আহমেদ ও উজ্জ্বল মিয়া উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মানবতার কল্যাণে সংগঠনের অন্যতম সদস্য প্রতিভা আহমেদ বলেন, দীর্ঘ তাপদাহে জনজিবন অতিষ্ঠ। দীর্ঘদিন যাবত যেন কমছেই না গরম। চলমান তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে‌ তাই আমরা সংগঠনের পক্ষ থেকে ভৈরব শহরে ও বাসস্ট্যান্ড এলাকায় পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও শরবত বিতরণ করেছি। শহরের বিভিন্ন স্থানে ১ হাজার মানুষের মাঝে এই পানি ও শরবত বিতরণ করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে আমাদেরও খাবার পানি ও শরবত বিতরণ অব্যহত থাকবে। এসময় সংগঠনের জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS