1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Title :
৪১৬ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে তলব বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগে সন্তোষ ডিবিএ তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিল বিএসইসি আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

ভৈরবে চামড়া ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা

  • আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩, ৪.৫৬ পিএম
  • ৩৮২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে শুরু হয়েছে কাঁচা চামড়া সংরক্ষণ; ট্যানারির মালিকদের সিন্ডিকেটে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী দুই সপ্তাহ কুরবানির পশুর চামড়া বাণিজ্যের মৌসুম।

এ সময় চামড়া শিল্প খাতের প্রায় ৫০ ভাগ চামড়া সংগ্রহ হয়। পশু কোরবানির পর থেকেই কিশোরগঞ্জের ভৈরবের আড়তগুলোতেও শুরু হয়েছে চামড়া ব্যবসায়ীদের ব্যস্ততা। আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে কোরবানির পশুর চামড়া এসে জমা হয় এখানকার আড়তগুলোতে। এসব কাঁচা চামড়ার প্রক্রিয়াজাত করণে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। 

চামড়া ব্যবসায়ীরা জানান, বর্তমানে চামড়া সংরক্ষণের কাজ চলছে। এই বছর গরুর চামড়া সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ৮৫০ টাকা করে কিনলেও ছাগলের চামড়া কিনছেন না তারা। এছাড়া গোডাউন ভাড়া, শ্রমিক ও লবণ মিলে প্রতি পিস চামড়া সংরক্ষণে প্রায় ২০০-২৫০ টাকা খরচ হচ্ছে। সরকারের নির্ধারিত মূল্যে চামড়া কিনলেও ন্যায্যমূল্যে বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছে এখানকার চামড়া ব্যবসায়ীরা।

তারা আরোও জানান, গত বছরের তুলনায় এ বছর চামড়ার দাম একটু বেশি। তবে ট্যানারি মালিকদের কাছে টাকা বকেয়া থাকায় চামড়া কিনতে পারছেন না। ট্যানারি মালিকরা সময় মত টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। ঋণ ও ধারদেনা করে গরুর চামড়া কিনছেন তারা। প্রতিবছর চামড়ার বাজারের এমন অস্থিরতার জন্য ট্যানারি অ্যাসোসিয়েশনের মালিকেদের দায়ী করছেন ভৈরবের চামড়া ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, ট্যানারির মালিকদের সিন্ডিকেটে চামড়া শিল্পের এই নাজুক পরিস্থিতি। তাই চামড়া শিল্প খাতকে টিকিয়ে রাখতে সমস্যা সমাধানে জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। এছাড়া বৃষ্টির কারণে চামড়ার কোনো ক্ষতির আশঙ্কা নেই বলেও জানান স্থানীয় চামড়া ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com