1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে ইউপি সদস্যকে চাঁদা না দেওয়ায় বাড়িঘর ভাঙচুর

  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩, ১০.১৭ এএম
  • ৫১০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: চাঁদা না দেওয়ায় বাড়িঘর হামলা-ভাঙচুর-লুটপাটের অভিযোগ এক ইউপি সদস্যের বিরুদ্ধে। কিশোরগঞ্জ ভৈরবে নির্মাণাধীন মসজিদের চাদাঁ না দেওয়ায় বাড়িঘর হামলা-ভাঙচুর-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

শুক্রবার (১৯ মে) জুম্মা নামাযের সময় উপজেলার বাশঁগাড়ি বনানী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পাঁচ মাসের অন্তসত্ত্বা এক নারী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

অভিযুক্ত বাদল মিয়া গাজারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য। ঘটনার প্রতক্ষদর্শী তানভির মিয়া বলেন, বাদল মেম্বারের ছেলেসহ কয়েকজন ১০ হাজার টাকা বাজিতে ক্রিকেট ম্যাচ খেলছিলেন। খেলা নিয়ে তাদের নিজেদের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়া থামাতে গেলে আমার উপর হামলা করে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ হোসন বাধা দিলে তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে। 

আমজাদ হোসেন বলেন, আমি দীর্ঘ দীন যাবত আমাদের বাড়ির মসজিদ নির্মাণ কাজের সাথে জড়িত। ক্যাশিয়ার হিসেবে বিভিন্নজনের সহযোগতিায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে চারতলা মসজিদ নির্মাণ করেছি। বাদল মেম্বার আমার কাছে তিন/চার মাস আগে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আজ হঠাৎ করে বাদল মেম্বারের বাড়ির লোকজন খেলা নিয়ে ঝগড়া করে। তাদের বাধা দিলে আমার সাথে বাকবিতন্ডা হয়। ফোনে বাদল মেম্বারকে খবর দিলে তাদের নিয়ে যায়। এ সময় সে আমাকে বলে চাদাঁ দিলে এমনটা হতো না। পরে জু্ম্মা নামাজের জন্য মসজিদে যেতে না যেতেই আমার বাড়ি ঘরে হামলা চালায়।

তিনি অভিযোগ করে বলেন, বাদল মেম্বারসহ তার লোকেরা আমার বসতঘরে ঢুকে মসজিদের নির্মাণের ৮ লাখ ৭৬ হাজার টাকা ও স্ত্রীর ব্যবহৃত ৯ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘরে থাকা মালামাল ভাঙচুর করে। আমার স্ত্রী পাচঁ মাসের অন্তসত্ত্বা। সে বাধা দিলে তাকে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত ইউপি সদস্য বাদল মিয়া এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানান।

ভৈরব থানার ওসি মাকছুদুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। বর্তমানের পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমজাদ হোসেন বলেন, আমি দীর্ঘ দীন যাবত আমাদের বাড়ির মসজিদ নির্মাণ কাজের সাথে জড়িত। ক্যাশিয়ার হিসেবে বিভিন্নজনের সহযোগতিায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে চারতলা মসজিদ নির্মাণ করেছি। বাদল মেম্বার আমার কাছে তিন/চার মাস আগে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আজ হঠাৎ করে বাদল মেম্বারের বাড়ির লোকজন খেলা নিয়ে ঝগড়া করে। তাদের বাধা দিলে আমার সাথে বাকবিতন্ডা হয়। ফোনে বাদল মেম্বারকে খবর দিলে তাদের নিয়ে যায়। এ সময় সে আমাকে বলে চাদাঁ দিলে এমনটা হতো না। পরে জু্ম্মা নামাজের জন্য মসজিদে যেতে না যেতেই আমার বাড়ি ঘরে হামলা চালায়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com