1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

সিটি ব্যাংকের নতুন ডিএমডি অরূপ হায়দার

  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪, ৪.৩৯ পিএম
  • ১৯৯ Time View

সম্প্রতি অরূপ হায়দারকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছে সিটি ব্যাংক। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব রিটেল ব্যাংকিং হিসেবে কর্মরত ছিলেন।

অরূপ ২০১৬ সালে হেড অব ক্রেডিট এন্ড কালেকশনস হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন এবং ব্যাংকের ক্রেডিট ও কালেকশন টিমের পুনর্গঠনের মাধ্যমে এর রিটেল লোন ও কার্ড লোন ব্যবসায়কে শক্তিশালী করার পেছনে উল্লেখযোগ্য অবদান রাখেন। ২০১৮ সালে তিনি হেড অব রিটেল ব্যাংকিং হিসেবে দায়িত্ব নিয়ে ব্যাংকের কৌশলগত দিকনির্দেশনা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার তত্ত্বাবধানে রিটেইল ব্যাংকিং ও কার্ড ব্যবসা অনেক প্রসার লাভ করে এবং সিটিটাচ ডিজিটাল অ্যাপের জনপ্রিয়তার মধ্য দিয়ে ব্যাংকের রিটেইল ব্যবসায়ের নতুন অভিমুখ তৈরি হয়।

২১ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন অরূপ ২০০৩ সালে প্রাইম ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ব্র্যাক ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এসএমই ও কনজুমার ক্রেডিট বিভাগে নীতিনির্ধারণী পদে কাজ করেন। অরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com