মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড কুমিল্লা বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

ভারতের ২২ লাখের বেশি ভিডিও সরাল ইউটিউব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৭৯ Time View

কমিউনিটি গাইডলাইন বা বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ভারতের সাড়ে ২২ লাখ ভিডিও সরাল ইউটিউব। ২০২৩ সালের চতুর্থ বা শেষ ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপলোড হওয়া ওই ভিডিওগুলো জনপ্রিয় স্টিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ভারত থেকে আপলোড হওয়া যত সংখ্যক ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে তা ৩০টি দেশের মধ্যে সর্বোচ্চ। ভারতের পর দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। তাদের ১২ লাখ ৪৩ হাজার ৮৭১টি ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আমেরিকার ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৩৫৪টি। আর ৩০টি দেশের তালিকায় একদম শেষে থাকা ইরাকের ভিডিও সরানো হয়েছে ৪১ হাজার ১৭৬টি।

ইউটিউবের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের চতুর্থ বা শেষ ত্রৈমাসিকে বিধিমালা লঙ্ঘনের দায়ে বিশ্বজুড়ে ৯০ লাখ ভিডিও ডিলিট করেছে ইউটিউব। পাশাপাশি ওই একই সময়ে ভুল তথ্য ও ছবি ছড়ানো, প্রতারণা, এবং অন্যান্য বেআইনি প্রলোভন দেখানোর অভিযোগে ২ কোটির বেশি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও অশ্লীলতার দায়ে ১ কোটি ১০ লাখ মন্তব্যও ডিলিট করেছে বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS