1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

বিএনপি সরকার দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিল: তারেক রহমান

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৩৫ পিএম
  • ৩১১ Time View

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০১ সালে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করার সময় বাংলাদেশের গায়ে দুর্নীতির তকমা ছিল। তবে ২০০৬ সালে বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতা ছাড়ার সময় দেশ সেই দুর্নীতির তকমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে যে ধরনের দুর্নীতি দেখা গেছে, সেখান থেকে দেশকে বের করে আনতে হলে একমাত্র বিএনপির পক্ষেই তা সম্ভব। কারণ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বাস্তব অভিজ্ঞতা বিএনপির রয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় গঠিত দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির তদন্তে কমিশনের সরকারের অনুমতির প্রয়োজন ছিল না। খালেদা জিয়ার সেই সাহসিকতার কারণেই দুর্নীতি দমন কমিশনকে শতভাগ স্বাধীন রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, তা মুক্তিযোদ্ধারাই সবচেয়ে ভালো জানেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটে। একইভাবে বেগম খালেদা জিয়ার শাসনামলে চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আসে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। সে সময় নারী ও ব্যবসায়ীরা নিরাপদে চলাচল ও ব্যবসা-বাণিজ্য করতে পারতেন।

তারেক রহমান বলেন, দুর্নীতি থেকে দেশকে বের করে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং নারীদের শিক্ষার ব্যবস্থা করার অভিজ্ঞতা বিএনপির রয়েছে। দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা, যা বিএনপির আছে।

তিনি দাবি করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে কেবল বিএনপিরই দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

পথসভায় তিনি আশ্বাস দেন, বিএনপি সরকার গঠন করতে পারলে বাসাবো এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট, হাসপাতাল সংস্কার ও নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com