1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাতের কালো মেঘ ঘনীভূত পরমাণু মহড়া ও ইরানের মহাপ্রস্তুতিতে মহাযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব! ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক গত বৃহস্পতিবার লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিভিন্ন কর্মসূচি পালন কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আসাদুল হাবিব দুলু স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বর ঐতিহাসিক ঘটনা -আসাদুল হাবিব দুলু ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো পোশাক খাত অস্থিরতায় স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক, জরিমানা করে ছেড়ে দেওয়ায় থানার সামনে বিক্ষোভ

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৩৯ পিএম
  • ৩৩৫ Time View

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পাঁচজন নির্বাচনী প্রচারকর্মীকে আটকের পর মোবাইল কোর্টে জরিমানা করে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাদের গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় লোকজন সাঘাটা থানার সামনে বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফুলছড়ি উপজেলার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, পাভেল, রাসেল ও মমিন নামের পাঁচ ব্যক্তি সিএনজিযোগে ডাকবাংলা এলাকায় পৌঁছালে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি করলে ভেতরে দুটি পেট্রোল বোমা সদৃশ্য বোতল দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচজনের মধ্যে চারজনকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম মুঠোফোনে বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, এসব বস্তু নির্বাচনে ব্যবহারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে তার সন্দেহ। তিনি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com