রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবী- যাত্রী কল্যাণ সমিতি সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার, থানায় মামলা সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ বর্তমান বিশ্ব ব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা: মানবজাতির ভবিষ্যৎ আরও কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ ১০ জন গ্রেপ্তার মাধবপুরে শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার সক্রিয় অসাধু চক্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড

মোঃ রেজাদুল ইসলাম রেজা
  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ Time View

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলায় নির্বাচনী দায়িত্ব পালনকারী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট কার্যালয়, গাইবান্ধার আয়োজনে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে এ হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন দায়িত্বে নিয়োজিত প্রায় ৯ হাজার আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন।

সমাবেশটি সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও স্বাস্থ্যসম্মতভাবে পরিচালনার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধার পক্ষ থেকে হাজিরা প্যারেডস্থলে নিরাপদ সুপেয় খাবার পানি সরবরাহ করা হয়। পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে পর্যাপ্ত অস্থায়ী (ভ্রাম্যমান) স্যানিটারি টয়লেটের ব্যবস্থাও করা হয়।

জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মনি (বিভিএমএস, বিএভি-১২০১৭৫) জানান, জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অংশগ্রহণকারী সদস্যদের জন্য স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন-পূর্ব এ ধরনের হাজিরা প্যারেডের মাধ্যমে মাঠপর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যদের শৃঙ্খলা, প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় হবে।

এদিকে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই প্রস্তুতিমূলক কার্যক্রমের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS