1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

রোজার ছুটি কি থাকছে নাকি চলবে ক্লাস

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৪৬ পিএম
  • ১৯৯ Time View

মোঃ জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম): মাদরাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। তবে স্কুলগুলোতে এবছর ১৫ রমজান পর্যন্ত ক্লাস চলবে। এতে শিক্ষকদের মনে তৈরি হয়েছে ক্ষোভ। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষকদের একটি অংশ স্কুলগুলোতে রমজানের ছুটি সমন্বয় করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে সুখবর আসতে পারে। ইতোমধ্যে আবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে একজন কর্মকর্তা।

সংশ্লিষ্ট কর্মকর্তা আরো জানান, রমজানের ছুটি সমন্বয় করার ব্যাপারে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। যেহেতু মাধ্যমিকের শিক্ষার্থীরা রোজা রাখে, নামাজ পড়ে সেই বিবেচনায় যদি মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়। এটা মূলত শিক্ষকদের আবেদন যা আমরা ফরোয়ার্ড করে দিয়েছি। এটা ডি-নথির মাধ্যমে পাঠানো হয়েছে। মূল বিষয় হলো রমজানে রোজা রেখে ক্লাস করা, নামাজ, তারাবির নামাজ পড়া শিক্ষকদের জন্যও কষ্টকর, শিক্ষার্থীদের জন্যও কষ্টকর। সমন্বয় বলতে মূলত বন্ধ রাখার জন্যই আবেদন করা হয়েছে। আমরা আশা করছি এটা কার্যকরও হবে, কারণ আগে এমনটাই হতো। এ বিষয়ে এখন মন্ত্রণালয় বলতে পারবে।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আবেদনের প্রেক্ষিতে এ চিঠি দিয়েছে অধিদপ্তর। জোটের পক্ষ থেকে আবেদন করেন সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।আবেদনে গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বার্ষিক ছুটির তালিকায় পবিত্র মাহে রমজানে ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয়ে খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, রোজা রেখে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা খুবই কষ্টকর। বিশেষ করে সারাদিন রোজা পালন করে সন্ধ্যায় তারাবির নামাজ আদায় করা আরও বেশি কষ্টকর। এছাড়াও মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখসহ মোট আট দিনের সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির সঙ্গে গণনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com