1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০.৩৯ পিএম
  • ৩১ Time View

বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা আরও সহজ করতে দেশের ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটকে (ওবিইউ) সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বিভিন্ন মুদ্রার মধ্যে ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনও করতে পারবে ওবিইউগুলো। এতে আন্তর্জাতিক বাণিজ্যে তুলনামূলক কম খরচে বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ বাড়তে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রাহকের লেনদেন সহজ করা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা জোরদার, সম্পদ ও দায় ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রেজারি কার্যক্রমের সঙ্গে দেশের অফশোর ব্যাংকিং কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতেই এ সুবিধা দেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় ওবিইউগুলো নিজেদের ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট (ডিবিইউ), অন্যান্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক ও ওবিইউ এবং সংশ্লিষ্ট বিদেশি কাউন্টারপার্টির সঙ্গে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা করতে পারবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনও করা যাবে।

এর ফলে ওবিইউগুলো তুলনামূলক কম খরচের উৎস থেকে বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ করতে পারবে। একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী তহবিলের কাঠামো সাজানো এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত ঝুঁকি ব্যবস্থাপনা বা হেজিং করার সুযোগ তৈরি হবে।

বিশেষ করে অনুমোদিত বাণিজ্য অর্থায়নে এ সুবিধা কাজে লাগাতে পারবে ব্যাংকগুলো। বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহের খরচ কমানো সম্ভব হলে আমদানি-রপ্তানি ও অন্যান্য অনুমোদিত আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমে তুলনামূলক সাশ্রয়ী অর্থায়নের সুযোগ বাড়বে।

তবে বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও ক্রস-কারেন্সি সোয়াপের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার অনুযায়ী, এসব লেনদেন অবশ্যই অনুমোদিত গ্রাহক লেনদেন, প্রকৃত তহবিলের প্রয়োজন, নিষ্পত্তির দায়, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা, সম্পদ-দায় ব্যবস্থাপনা অথবা বৈদেশিক মুদ্রার ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক ওবিইউগুলোকে বিচক্ষণ বৈদেশিক মুদ্রা তহবিল ব্যবস্থাপনা কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছে। প্রয়োজনে তুলনামূলক কম খরচে বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ করে উপযুক্ত বৈদেশিক মুদ্রা কেনাবেচা বা ক্রস-কারেন্সি সোয়াপের মাধ্যমে বিনিময় হারজনিত ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগে ওবিইউগুলোর বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য বৈদেশিক মুদ্রায় অর্থায়ন ও ব্যাংকিং সেবা আরও সহজ এবং প্রতিযোগিতামূলক হওয়ার সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com