1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস

গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৫১ পিএম
  • ৪০৫ Time View

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত জেরে দেবরের কোদালের আঘাতে ভাবি ও ভাতিজা আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের হাসগাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, ৯ ফেব্রুয়ারি সকালের দিকে আইনুল ইসলাম জমিতে কাজ করতে গেলে আব্দুর সামাদ ও তার গংদের সাথে কথা-কাটাকাটি ও অকথ্য ভাষায় গালাগালি শুরু হয়। একপর্যায়ে আইনুল কবিরের মা রাহেলা বেগম আব্দুস সামাদ ওরফে বাচ্চা বাবা কে গালিগালাজ বন্ধ করার কথা বললে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো কোদাল নিয়ে মাথায় আঘাত করে এতে মাথায় হার কাটা জখম হয়। রাহেলা বেগমকে মাটিতে ফেলে দিয়ে গলা চেপে ধরে আইনুল আগায়ে আসলে তাকেও কোদাল দিয়ে আঘাত করলে ডান হাতের তর্জনী আংগুল কেটে যায়। পরে স্থানীয়রা আইনুল ও তার মা মোছা রাহেলা বেগম কে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায়। চিকিৎসা রাহেলা বেগমের মাথায় ৭টি সেলায় ও আইনুলের আংগুলে ১টি সেলাই দেন।

এবিষয়ে গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটার বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com