1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

রাতে লন্ডন যাচ্ছেন সাকিব

  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৫.০২ পিএম
  • ২৭৮ Time View

গত বছর অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সাকিব আল হাসান। বিপিএল মাঠে গড়ানোর দিন কয়েক আগে সে সমস্যা আরও বেড়েছে। রংপুরের হয়ে অনুশীলনে তিনি নেমেছেন চোখে চশমা পরে। তবে অবস্থা খারাপের দিকে যাওয়ায় চিকিৎসা নিতে আজ রোববার (১৪ জানুয়ারি) লন্ডনের বিমান ধরবেন টাইগার অলরাউন্ডার। বিপিএলের প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি।

বিশ্বকাপ শেষ হওয়ার পর সাকিব এক সাক্ষাৎকারে জানান, খেলার চাপের কারণে চোখের সমস্যা দেখা দিয়েছিল তার। এরপর খেলা না থাকায় চোখেও সমস্যা ছিল না তেমন একটা। তবে বিপিএল শুরুর আগে আবারও সাকিবের চোখের সমস্যা বেড়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

চোখের চিকিৎসার জন্য রোববা রাতেই লন্ডনে যাচ্ছেন সাকিব। যার কারণে সাকিব মিস করতে পারেন বিপিএলের প্রথম ম্যাচটি। অনুশীলনে ব্যাটিং স্ট্যান্স বদলাতে হচ্ছে সাকিবের। মাথা বেশি ঝুঁকিয়ে দিয়ে বল দেখার চেষ্টা করতে হচ্ছে তাকে। এতে চাপ বাড়ছে কাঁধে।

কোনো ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের উপর প্রভাব ফেলতে পারে। এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাতে দৃষ্টিশক্তিতে বাঁধা দেখা দেয়। সাকিবও আপাতত ভুগছেন সেই সমস্যায়।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। ২০ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সাকিবের দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com