1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শপথ নিতে সংসদ ভবনে আসছেন নবনির্বাচিত এমপিরা

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.১৪ এএম
  • ১৭২ Time View

শপথগ্রহণের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিরা সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এরইমধ্যে সকাল ৯ টা থেকে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ওই এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুৎ করা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভীড়ও দেখা গেছে। মূলত তারা নেতাকর্মীদের অভিনন্দন জানাতে এসেছেন।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে।

উল্লেখ্য, সংসদের ভেতরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও সতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে কোনো অতিথি থাকবে না। পরবর্তীতে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবারও তা হচ্ছে সংসদে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com