1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ সোলার পণ্য আমদানিতে শুল্ক-কর সুবিধা নিয়ে জটিলতা দূর করল এনবিআর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইলস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি ময়মনসিংহের এমপি বাচ্চুর বিরুদ্ধে জমি জবরদখল ও ভূয়া দলিলে ঋণ নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামী ব্যাংক-মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির

২২তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা; সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন

  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১০.৩৪ পিএম
  • ৪১৩ Time View

২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা আজ শনিবার সম্পন্ন হয়েছে।

তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের ৩০ জেলার ক্লাব এবং সংস্থা হতে ৫৫০ জন সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহাবুব-উল-আলম।

এ সময় তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তায়কোয়ানডোর মতো মার্শাল আর্ট শুধু শারীরিক সক্ষমতাই নয়, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তায়কোয়ানডো খেলোয়াড়রা আরও সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।”

বিশেষ অতিথি ছিলেন মেজর ইমরোজ আহমেদ, সহ-সভাপতি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, সব্যসাচী জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, পিএসসি, জি+, বাংলাদেশ বর্ডার গার্ড, মির্জা সিফাত-ই-খোদা, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

প্রতযিোগতিার ফলাফল সংক্ষপে:

সিনিয়র বিভাগ বভিাগ: পুরুষ/মহিলা
পুরুষ/মহিলা বভিাগে গ্রুপ চ্যাম্পয়িন: আনসার (পদক প্রাপ্তি: স্বণ-২৮টি, রোপ্য-০৬টি এবং তাম্র-০১ মোট ৩৫ টি পদক পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন।

প্রথম রার্নাসআপ: বিজিবি (পদক প্রাপ্তি: স্বণ-০৫টি, রোপ্য-০৬টি এবং তাম্র-০১ মোট ১২ টি পদক পেয়ে প্রথম রার্নাসআপ )

দ্বিতীয় রার্নাসআপ: বিকেএসপি (পদক প্রাপ্তি: স্বণ-০৩টি, রোপ্য-০২টি এবং তাম্র-০৭ মোট ১২ টি পদক পেয়ে দ্বিতীয় রার্নাসআপ)

জুনয়ির বভিাগ: পুরুষ/মহিলা

পুরুষ/মহিলা বভিাগে গ্রুপ চ্যাম্পয়িন: বিকেএসপি (পদক প্রাপ্তি: স্বণ-১৬টি, রোপ্য-০১টি মোট ১৭ টি পদক পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন)

প্রথম রার্নাসআপ: কক্সবাজার জেলা (পদক প্রাপ্তি: স্বণ-০৭টি, রোপ্য-০৬টি মোট ১৩ টি পদক পেয়ে প্রথম রার্নাসআপ)

দ্বিতীয় রার্নাসআপ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (পদক প্রাপ্তি: স্বণ-০৬টি, রোপ্য-০২টি এবং তাম্র-০৪ মোট ১২ টি পদক পেয়ে দ্বিতীয় রার্নাসআপ)

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, রেফারি, কোচ, খেলোয়াড় ও পৃষ্ঠপোষকদের প্রতি আয়োজক কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com