1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৫৪ পিএম
  • ২৩১ Time View

রবিউল ইসলাম, মেলান্দহ জামালপুর প্রতিনিধি: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর( ৩ ) মেলান্দহ মাদারগঞ্জ ৩ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ তিন দশক ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই গুরুত্বপূর্ণ আসন পুনরুদ্ধার করে তিনি মেলান্দাহ মাদারগঞ্জে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে মেলান্দহ মাদারগঞ্জের জনমানুষের আস্থার প্রতীক হিসেবে উঠে আসা এই মানবিক নেতাকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে উপজেলাবাসী তাদের দীর্ঘ দিনের প্রত্যাশার প্রতিফলন ঘটাচ্ছে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই মেলান্দহ মাদারগঞ্জে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল, শুভেচ্ছা আর অভিনন্দনে মুখর হয়ে ওঠেছে পুরো জনপদ। অনেকেই এ বিজয়কে গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিবর্তনের প্রতিফলন হিসেবে মনে করছেন। মোস্তাফিজুর রহমান বাবুলের রাজনৈতিক জীবন

সংগ্রাম মুখর। প্রতিকূল সময়ে হামলা, মামলা ও নির্যাতনের মুখেও তিনি দলকে সুসংগঠিত রাখতে অটল ছিলেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানবিক গুণাবলিই তাকে অনন্য করে তুলেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও দুঃসময়ের মধ্যেও তার দৃঢ় অবস্থান ও সাহসিকতা আজকের এই বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ- সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল দীর্ঘ সতেরো বছর নিজের নির্বাচনী এলাকা কিংবা উপজেলার গন্ডিতে সীমাবদ্ধ থাকেননি। দলের দুঃসময়ে তিনি জামালপুর জেলার বিভিন্ন -উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলন-সংগ্রামসহ দলের পুনঃগঠন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করতে তার ধারাবাহিক উপস্থিতি তৃণমূল রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।

সংসদ সদস্য হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে কার্যকর নানামূখী উদ্যোগ নেবেন এবং বিশেষ করে তরুণ সমাজ উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা মেলান্দহ মাদারগঞ্জবাসীর।

মেলান্দহ মাদারগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা জনপ্রিয় ও মানবিক নেতা মোস্তাফিজুর রহমান বাবুলকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। তাদের বিশ্বাস, বৃহত্তর পরিসরে দায়িত্ব পেলে তিনি মেলান্দহ মাদারগঞ্জসহ পুরো অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করতে সক্ষম হবেন।

সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় গড়া মোস্তাফিজুর রহমান বাবুলের এই বিজয় তাই কেবল একটি নির্বাচনী সাফল্য নয়; এটি এক নেতার প্রতি জনতার গভীর আস্থা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিচ্ছবির ইঙ্গিত বহন করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com