1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান

  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১.১১ পিএম
  • ১৭২ Time View

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অবস্থানের কারণে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিট থেকে মশাখালী এলাকায় আটকে রয়েছে।

এর ফলে বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অবস্থানের কারণে রেলপথে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

জানা গেছে, গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত মশাখালী স্টেশনে স্থায়ী বিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। বুধবার সকালে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রেললাইনে লাল কাপড় টাঙিয়ে দিলে যমুনা এক্সপ্রেস ট্রেনটি থামতে বাধ্য হয়।

স্থানীয়রা বলেন, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার বাসিন্দাদের যাতায়াতের জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশাখালী স্টেশনে আন্তনগর ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও ঘোষণা না আসা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com