1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯.৪৫ পিএম
  • ৪৮ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটে প্রতিদিন ডেঙ্গু রোগের সংক্রমণ বাড়ছে। সিলেট জুড়ে ছুঁইছুঁই এখন পর্যন্ত ৬০০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ১৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।

বুধবার (১৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৭, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাইয়ে ৩, চুনারুঘাটে ২ ও  মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৫২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৫৯৭ জনের মধ্যে হবিগঞ্জে ২৫৪, সুনামগঞ্জে ১৩২, সিলেটে ১২৪ এবং মৌলভীবাজারে ৬৫ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মুত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com