1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯.৫৯ পিএম
  • ৬৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মুন্সিগঞ্জ রেলগেটের পাশে এস আলম ভবনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার। এ সময় তিনি বলেন, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মানসম্মত ইলেকট্রনিকস পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে। ক্রেতাদের চাহিদা, ক্রয়ক্ষমতা ও পণ্যের গুণগত মানকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। নতুন শোরুম চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতারা সহজেই বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্য কেনার সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডিভিশনাল ম্যানেজার মইনউদ্দিন মাহিন, বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, মোহাম্মদ ফারুক হোসেন টিটু, মাওলানা তারিকুল ইসলাম, সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান, ইলিয়াস হোসাইন টুটুল, কুতুব উদ্দিন রিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী লিটনসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যে ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়ের সুযোগ নিতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন শোরুম চালুর মধ্য দিয়ে মুন্সিগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের কাছে মানসম্মত ইলেকট্রনিকস পণ্য আরও সহজে পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com