1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

ফিফার বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৫.৩৬ পিএম
  • ২৬৩ Time View

বর্ষসেরা পুরস্কারের জন্য প্রাথমিকভাবে ১২ জনকে মনোনীত করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে তিন জনকে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত সেই তালিকায় সেরা ফুটবলারের দৌড়ে তরুণ আর্লিং হলান্ড এবং কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আছেন লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপের ফাইনাল থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেয়া হবে ফিফার বর্ষসেরা পুরস্কার। আগামী বছরের ১৫ জানুয়ারি লন্ডনে এক অনুষ্ঠান আয়োজন করে জানানো হবে বিজয়ীর নাম।

সেরা খেলোয়াড় বাছাইয়ের জন্য ফিফার ফুটবল বিশেষজ্ঞরা প্রথমে ১২ জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল। সেই ১২ জন থেকে সংখ্যাটা ৩ জনে নামিয়ে আনা হয়েছে ভোটের মাধ্যমে। বিভিন্ন জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক এবং সমর্থকরা ভোট দিয়েছেন সেখানে। 

কাতার বিশ্বকাপ জয়ের পর গত মৌসুমে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিকে লিগ জেতাতে অনবদ্য ভূমিকা রাখেন মেসি। লিগ ওয়ানে সর্বোচ্চ অ্যাসিস্ট ছিল তার। মৌসুম শেষে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সেখানে জিতেছেন শিরোপা। ফিফার বেঁধে দেওয়া সময়ের ভেতর জাতীয় দলের হয়েও দুর্দান্ত খেলেন মেসি।

ফিফার বর্ষসেরা পুরস্কার সর্বোচ্চ পাঁচবার জিতেছেন মেসি। গত বছরেও এই পুরস্কার উঠেছে আর্জেন্টাইন তারকার হাতে। তবে এবার অবশ্য লড়াইটা কিছুটা কঠিন হতে পারে। 

গত মৌসুমে ম্যানসিটির ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছেন হলান্ড। সবমিলিয়ে ৫২টি গোল করে রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন নরওয়েজীয় তারকা। এবারের বর্ষসেরে খেলোয়াড়ের দৌড়ে তাই মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেনি তিনি।

মেসির মতো পিএসজিকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন এমবাপ্পেও। শেষ ২০ ম্যাচে লিগ ওয়ানে ১৭ গোল করেন এই ফরোয়ার্ড। মৌসুম শেষে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি লিগ ওয়ানে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। পুরো মৌসুমেই ছিলেন দুর্দান্ত ফর্মে। পুরস্কারটা উঠতে পারে তার হাতেও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com