1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Title :
Distribution of Cash Dividend of Mercantile Islami Insurance PLC ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ?

প্রার্থীদের জানমালের নিরাপত্তা না দিতে পারলে পদত্যাগ করুন: মোর্ত্তজা

  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮.১০ পিএম
  • ২৪৭ Time View

এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, তফসিল ঘোষণার ২৪ ঘন্টা পার হতে না হতে ইনকিলাব মঞ্চের মূখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর প্রকাশ্যে যেভাবে নগ্ন হামলা হলো তাতে আমরা হতভাগ। তিনি বার বার বলেছিলেন যে কোন সময় আমার উপর আক্রমন হতে পারে। তার আশঙ্কাই সত্য হলো। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন প্রার্থীদের জানমালের নিরাপত্তা দিতে না পারলে পদত্যাগ করুন। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় স্মরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় রাজধানীতে অবস্থিত এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ স্মরণ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরো বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা ছিল জাতিকে মেধাশূন্য করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার ক্ষত আজও জাতির ইতিহাসে গভীরভাবে রয়ে গেছে। দোয়া মাহফিলে বক্তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সম্প্রতি সন্ত্রাসী হামলায় আহত শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। স্মরণ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ফরিদ উদ্দিন ভূইয়া, ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, রাজু আহমেদ, যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা রাজু, সহকারী মহাসচিব হায়াত মাহমুদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষাংশে নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com