1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

মাধবপুরের ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.০৭ পিএম
  • ২৮৭ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন মিয়াকে (২১) ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সঙ্গে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানায়, র‍্যাব-৯ (সিপিসি-৩) শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-১০ ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চকবাজার থানার বকশীজার এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি নয়ন মিয়াকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত নয়ন মিয়া মাধবপুর উপজেলার রামপুর গ্রামের শেখ সোহেল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে। মামলার সূত্রে জানা যায়, ভিকটিম মাধবপুর উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।

অভিযুক্ত নয়ন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করত বিষয়টি পরিবারকে জানানো হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। পরে গত ১৮ নভেম্বর ২০২৫ রাতে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। অভিযানে গ্রপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com