1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে চুয়াডাঙ্গায় কর্মবিরতি

  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৩২ পিএম
  • ২৫৬ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের সামনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ঘন্টা ব্যাপী কর্মবিরতি পালন করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা একত্রিত হন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ওসমান গণি, জজ কোর্টের নাজির জহুরুল ইসলামসহ লতিফ আহমেদ, কবির উদ্দিন, সুলতান মাহমুদ, হাফিজুর রহমান ও অন্যান্য কর্মচারীরা।

কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে, যা কর্মচারীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে। তারা অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে তা কার্যকর করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণারও ইঙ্গিত দেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com