1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

কুমিল্লা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১

  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.২৯ পিএম
  • ২৩৩ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি শটগান ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহজাহান মিয়া (৫২) মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়ূয়াকান্দি গ্রামের হাজী সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে মেঘনা আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী শাহজাহান মিয়ার নিজ বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার বসতবাড়ি থেকে একটি দেশীয় তৈরি শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। অভিযান শেষে শাহজাহান মিয়াকে আটক করে মেঘনা থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মেঘনা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com