1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক পিএলসি–এর টানা ৪র্থ বারের মতো PCI DSS সার্টিফিকেশন অর্জন

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.৪৪ পিএম
  • ২২৫ Time View

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি ২০২৬:
কার্ড ডাটা নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ধারাবাহিক অঙ্গীকার ও সক্ষমতার প্রতিফলন হিসেবে ব্যাংকটি টানা চতুর্থ (৪র্থ) বছরের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (PCI DSS) সার্টিফিকেশন অর্জন করেছে।

৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত সার্টিফিকেশন হস্তান্তর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা-এর হাতে আনুষ্ঠানিকভাবে PCI DSS সার্টিফিকেশন হস্তান্তর করেন সার্টিফিকেশন প্রদানকারী প্রতিষ্ঠান রিস্ক অ্যাসোসিয়েটস (Risk Associates)-এর সিইও ড. আফতাব রিজভি এবং এসএসএল ওয়্যারলেস (SSL Wireless) লিমিটেড-এর সিইও জনাব ইফতেখার আলম ইসহাক। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ, সিনিয়র টিমের সদস্যবৃন্দ, বিভিন্ন কর্মকর্তাগণ এবং রিস্ক অ্যাসোসিয়েটস ও এসএসএল ওয়্যারলেস লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

PCI DSS সার্টিফিকেশন ব্যাংকের কার্ড কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা, নিয়ন্ত্রক মানদণ্ডের সাথে সামঞ্জস্য বজায় রাখা এবং ডিজিটাল পেমেন্ট সেবায় গ্রাহকের আস্থা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে আইএফআইসি ব্যাংক পিএলসি কার্ড ডাটা নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করছে যা গ্রাহকের সংবেদনশীল তথ্যের অধিকতর সুরক্ষা নিশ্চিত করবে এবং ডিজিটাল ও কার্ডভিত্তিক ব্যাংকিং সেবায় আস্থা বৃদ্ধি করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com