1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.০১ পিএম
  • ২৬৪ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬  উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ৫ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার)  দুপুর ১টায় নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

এ অনুষ্ঠান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিন্নাতুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক জনাব আব্দুল সালাম, বিশেষ অতিথি নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, নড়াগাতী থানার অফিসার ইনচার্জ, ক্যাম্প কমান্ডার (আর্মি), বিজিবি ও আনসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও।

এছাড়াও এ  সভায় উপস্থিত ছিলেন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করে তাদের মতামত ও  সম্ভাবনা  তুলে ধরেন। এ

সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয়, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com