1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার

সিলেট জুড়ে নারী ভোটারদের কদর বাড়ছে, টার্গেট শত ভাগ নারী ভোট কাষ্ট করা

  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৩৪ পিএম
  • ২৮৯ Time View

আবুল কাশেম রুমন, সিলেট ব্যুরো: গোঠা সিলেট বিভাগ জুড়ে প্রতিটি আসনে নারী ভোটারদের কদর বাড়তে শুরু করছে, নির্বাচনের দিন সময় যথ গড়াচ্ছে পড়া মহল্লায় নারী ভোট সংগ্রহ করতে প্রত্যেক প্রার্থীর পক্ষথেকে নারী নেতৃত্বের প্রতিনিধি নিয়োগ দিয়ে ভোট চাইতে দেখা যাচ্ছে, প্রত্যেক প্রার্থী টার্গেট হচ্চে শত ভাগ নারী ভোট নির্বাচনের দিন কাষ্ট করা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। সকাল থেকে রাত্র পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুঁটছেন সকল প্রার্থীরা। ভোটারদের মন জয়ের চেষ্টারত তারা। প্রার্থীদের ভাগ্য নির্ধারণে তাই ভোটারদের ভূমিকা চূড়ান্ত টনিক হিসেবে কাজ করবে ভোটের দিন। তবে ফলাফল নির্ধারনে ভোটের মাঠে নারী ভোটাররাই এবার সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

একাধিক রাজনৈতিক বিশিষ্টজনের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগসহ তাদের শরিকদল এবারের নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারায়, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি হবে বলে তাদের ধারনা। যা ভোটের মাঠে ফলাফল নির্ধারনের বড় ধরনের বিজয় হিসেবে কাজ করবে।

সিলেট জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। যেখানে পুরুষ ভোটার রয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার রয়েছেন ১৪ লাখ ১৭ হাজার ৬১০জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আরো ১৬ জন। মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি অর্থাৎ শতকরা ৪৮ দশমিক ৫ ভাগ নারী ভোটার রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায়। আর পুরুষ  ভোটার রয়েছেন ৫১.৫শতাংশ পুরুষ ভোটার। নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি নারী ভোটার রয়েছেন সিলেট-১ আসনে এবং সবচেয়ে কম নারী ভোটার রয়েছে সিলেট-২ আসনে। দ্বিতীয় স্থানে রয়েছেন সিলেট-৬ আসনের নারী ভোটাররা। তার পরেই রয়েছে পর্যায়ক্রমে সিলেট-৪, সিলেট-৫, সিলেট-৩ এবং সিলেট-২ আসনের নারী  ভোটারদের স্থান। আসন ভিত্তিক নারীভোটারদের তথ্যসমূহ- সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। যেখানে নারী ভোটার ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন এবং পুরুষ ভোটার ৩ লাখ ৫৩ হাজার ১৮৩  জন। এছাড়াও  তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।

সিলেট-২ আসনে ৩ লাখ ৬৮হাজার ৯০০ ভোটারের মধ্যে নারী ভোটার  ১ লাখ ৮০ হাজার ২৪০ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮৮হাজার ৬৬০ জন।

সিলেট -৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ১৫হাজার৯৬৬  জন। যেখানে নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৭৮ জন এবং পুরুষ ২লাখ ১১ হাজার ৬৮৬ জন ভোটার। এছাড়াও তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন।

সিলেট-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৯৩৩  জন। যেখানে নারী ভোটার ২লাখ ৪৫ হাজার ৮০১ জন  এবং পুরুষ ভোটার ২লাখ ৬৭হাজার ১৩১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ১জন ভোটার রয়েছেন।

সিলেট-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ২৮ হাজার ৭৪৬  জন। যেখানে নারী ভোটার ২লাখ ৭হাজার ৩৯০  জন  এবং পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩৫৬ জন।

সিলেট-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯১ জন। যেখানে নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ১৫৪ জন  এবং পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৯৩৭ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com