1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

দাম বেড়েছে ডলারের

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১.৪৩ পিএম
  • ১১০ Time View

বাংলাদেশ ব্যাংক বেশি দামে ডলার কেনা, আমদানি এলসি খোলার সংখ্যা বেড়ে যাওয়াসহ বেশকিছু কারণে টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম তুলনামূলক বেড়েছে।

সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে গতকাল (২২ অক্টোবর) এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সা। যা গত সপ্তাহে সর্বোচ্চ ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

গতকাল সোনালী ব্যাংকে এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৬০ পয়সা। ক্রয়মূল্য ছিল ১২১ টাকা ৬০ পয়সা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। ক্রয়মূল্য ছিল ১২১ টাকা ৭৫ পয়সা। অন্যান্য ব্যাংকগুলোতে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য ওঠানামা করে ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সায়। ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা আন্তঃব্যাংক বিনিময় হারকে প্রভাবিত করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে আমদানি এলসি খোলা হয়েছে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের, আগস্টে যার পরিমাণ ছিল ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com