1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

সর্বসাধারণের জন্য HS Code ভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ

  • আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.২৯ পিএম
  • ২১২ Time View

আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্য প্রাপ্তিকে সহজলভ্য করার জন্য তরুন উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, বানিজ্য গবেষক, ব্যবসায়ী ও সাংবাদিকগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য সকলের ব্যবহারের জন্য ওয়েবসাইটে নিয়মিত প্রকাশের ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডের nbr.gov.bd ওয়েবসাইটের publication পোর্টালের customs লিংকে ডিসেম্বর ২০২৫ মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির HS Code ভিত্তিক তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিবরণীতে এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্যসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে।

আমদানি সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশের সুবিধাসমূহ

  • আমদানি সংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরও সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ হবে;
  • তরুন উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, গবেষক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশ্লেষকদের জন্য নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে;
  • আন্তর্জাতিক বাজারে তুলনামূলক বাজারদর এবং মূল্যের উঠানামা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যাবে;
  • আমদানির প্রবণতা, মৌসুমি পরিবর্তন ও পণ্যের গতিবিধি বিশ্লেষণ করা সহজ হবে;
  • বাণিজ্য কাঠামো, আমদানি নির্ভরতা, বন্ডেড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পের সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নে সহায়ক হবে;
  • আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ, নীতি প্রণয়ন ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ অধিকতর কার্যকর হবে;

ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য গৃহিত সকল উদ্যোগ চলমান রাখার পাশাপাশি বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য সকলের ব্যবহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রতি মাসে নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশের এ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com