1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুর শহর এখন অটোরিকশা, বাস ও সিএনজি এর দখলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১.১৪ পিএম
  • ৭৩ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায়, অটোরিকশা ও সিএনজি-বাস-মিলে একেকার প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকেরা। শনিবার (১৮-অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর থেকে মাধবপুর পৌর শহরের কাচারি এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে থেমে আছে যানবাহন। জানজটে আটকা পড়া গাড়ির মধ্যে ছিল বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও বিভিন্ন পণ্যবাহী যান। যাত্রীরা অভিযোগ করে বলেন, রাস্তার উন্নয়ন কাজের কারণে প্রতিদিন একই অবস্থার সৃষ্টি হয়। কেউ কেউ জানান, হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার সময় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়, এতে অনেক সময় রোগীর অবস্থা আরও গুরুতর হয়ে পড়ে।

এক জন যাত্রী বলেন, প্রায় প্রতিদিনই এখানে আটকে পড়তে হয়। সকালে রওনা দিলেও বিকেলে গন্তব্যে পৌঁছাতে হয়।

মাধবপুরের অনেক সচেতন নাগরিকরা বলেন, একদিকে উন্নয়ন কাজ, অন্যদিকে, অটোরিকশা ও সিএনজি, গুলোর এলোমেলো পার্কিং-এই দুই কারণে সব সময় যানজট লেগে থাকে বাসস্ট্যান্ডে, আরও বলেন নির্ধারিত ৩টি সিএনজি স্ট্যান্ড থাকা সত্ত্বেও-ঢাকা-সিলেট মহাসড়কের-দুই পাশে এলোপাথাড়ি দাঁড়িয়ে যাত্রী উঠা নামা করছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদউল্লাহ জানান, যানজট নিরসনে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ নিয়মিত কাজ করছে। তবে চলমান সড়ক সংস্কার ও উন্নয়ন কাজের কারণে মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com