1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

চুনারুঘাটে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০.৪১ পিএম
  • ৭২ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ে বাড়িতে এসে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত তিনজন চাচাত বোন বলে জানা গেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চাঁনপুর চা বাগানে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মৃতরা হলো-উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), একই এলাকার সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিভাবকদের সঙ্গে ওই শিশুরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। মঙ্গলবার ছিল বিয়ে। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিল। অন্যদিকে শিশুরা খেলার এক পর্যায়ে পুকুরে গোসল করতে নামে। একে একে তিন শিশু পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তিনজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত মোছকানের মা পারভীন বেগম জানান, শিশু তিনজনই সাঁতার জানত না।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত সবার মা-বাবাই চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com