1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জে সবজির দাম আকাশ ছোঁয়া

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২০ পিএম
  • ১০১ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন হাট-বাজারে সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতিদিনের বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে তাদের হতাশ হয়ে ফিরতে হচ্ছে। মঙ্গলবার (৩০-সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন মার্কেট, শায়েস্তানগর, চৌধুরীবাজার, মাধবপুর উপজেলার বিভিন্ন বাজারে, শায়েস্তাগঞ্জ ও উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। পটল, শিম, করলা, লাউ, কাঁচামরিচ, ঢেঁড়শ, বেগুন ও শাকপাতার মতো সাধারণ সবজি এখন অনেকের নাগালের বাইরে। সবজির দাম তালিকা অনুযায়ী-বেগুন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা, পটল ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়শ ৯০ থেকে ১০০ টাকা, শিম ১৫০ থেকে ২০০ টাকা, লাউ একেকটি ৭০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ কেজি প্রতি ২০০ থেকে ২৫০টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা অভিযোগ করে জানান।
পাইকারি বাজার থেকে খুচরা বাজারে আসতেই সবজির দামে অস্বাভাবিক পার্থক্য দেখা যায়। ফলে সাধারণ আয়ের মানুষদের তিন বেলার খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। একজন ক্রেতা বলেন, এক সময় ২০০ টাকায় তিন-চার রকম সবজি কিনতে পারতাম। এখন একই টাকায় একটি-দুটি সবজিই পাওয়া যায় না। অন্যদিকে, বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ, মৌসুমি সংকট এবং পাইকারি বাজারে দাম বেশি থাকায় তারাও উচ্চমূল্যে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে, বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ, মৌসুমি সংকট এবং পাইকারি বাজারে দাম বেশি থাকায় তারাও উচ্চমূল্যে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক ভারী বর্ষণ ও মৌসুমি কারণে ফসল তিগ্রস্ত হওয়ায় সবজির উৎপাদন কমেছে। সরবরাহ কম থাকায় বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। তবে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে নতুন মৌসুমি সবজি উঠলে দাম কমতে পারে। এদিকে, সাধারণ ক্রেতারা বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com