1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত থাকল

  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১১.০১ পিএম
  • ৩৩৬ Time View

সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) জমার বিপরীতে সুদের হার বাড়ানো হয়নি। আগের মতোই ১১ থেকে ১৩ শতাংশ সুদের হার বহাল রাখা হয়েছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার (১৮ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জিপিএফ ও সিপিএফে জমাকৃত অর্থের মধ্যে ১৫ লাখ টাকা পর্যন্ত সুদের হার নির্ধারণ করা হয়েছে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত জমার ওপর সুদ পাওয়া যাবে ১২ শতাংশ হারে। আর ৩০ লাখ ১ টাকা বা তার বেশি অর্থের ক্ষেত্রে সুদের হার ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, একসময় সরকারি কর্মচারীরা জিপিএফ ও সিপিএফে জমার বিপরীতে ১৩ থেকে ১৪ শতাংশ পর্যন্ত সুদ পেতেন। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে তৎকালীন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে এই সুদের হার কমিয়ে ১১ থেকে ১৩ শতাংশে নির্ধারণ করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই হার কার্যকর রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com