1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

মাধবপুর বিষপানে মা-ছেলের আত্মহত্যা

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২৭ পিএম
  • ১১৬ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় মা ও ছেলে বিষপানে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালনগর গ্রামের প্রফুল্ল দাস কয়েক বছর আগে মারা যান।

তিনি তার স্ত্রী যোগ মায়া দাস (৭২) এবং প্রতিবন্ধী ছেলে পলাশ দাস (২৯) সহ পাঁচ ছেলে রেখে যান। অন্য ছেলেরা নিজ নিজ পরিবার নিয়ে অন্যত্র বসবাস করায়, যোগ মায়া দেবী তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অভাবের সংসারে কোনো রকমে দিনাতিপাত করছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com