1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

মেসির দেহরক্ষীর মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা

  • আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৪.২৭ পিএম
  • ৫৩ Time View

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের এই ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই সার্বিক নিরাপত্তার জন্য একজন বডিগার্ড পান এই আর্জেন্টাইন সুপারস্টার। ইয়াসিন চুকো নামের এই বডিগার্ড সার্বক্ষণিক মেসিকে নিরাপত্তা দিয়ে থাকেন।

মাঠ ও মাঠের বাইরে মেসির ছায়া হয়ে থাকেন ইয়াসিন। কোনো ভক্ত মাঠে ঢুকে মেসির কাছে গেলেই তাকে ধরতে মাঠে ঢুকে পড়েন তিনি। তবে এমন কোনো দৃশ্যে আর দেখা যাবে না। কারণ ম্যাচ চলাকালীন সময়ে পিচের ধারে চুকোর উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন ইয়াসিন। তিনি বলেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না। আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।’

সাবেক এই সৈনিক ক্ষুব্ধ কণ্ঠে আরও বলেন, ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন… আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।’

মেসির ব্যক্তিগত দেহরক্ষী এখন থেকে এমএলএস বা কনকাকাফ চ্যাম্পিয়ন্সের কোনো ম্যাচে মাঠের সাইডলাইনে থাকতে পারবেন না। এই সিদ্ধান্ত ইন্টার মায়ামির জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com