1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ফরিদপুরের ভাঙ্গায় রাতের দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় কুইজ বক্স বিডির “ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬”, মেগা পুরস্কার Realme C85 Pro ও প্রতি স্টেজে ১০ হাজার টাকা পুরস্কার হবিগঞ্জ ছেলের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩জন দিনাজপুরের বীরগঞ্জে ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান কোরবানির চামড়া সংগ্রহে বড় প্রস্তুতি নিচ্ছে ট্যানারি খাত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

বরিশালের ২১ আসনের মধ্যে ১৮টিতে বিএনপির বিজয়

  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৫৩ পিএম
  • ১৬১ Time View

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল বিভাগের ভোটগ্রহণ ও বেসরকারিভাবে ফলাফল প্রকাশ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রাপ্ত ফলাফলের তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৮টিতে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা। এছাড়া জামায়াতে ইসলামী দুটি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করেছে।

বিএনপির জয়ী হওয়া ১৮টি আসনের মধ্যে বরিশাল জেলায় ছয়টি, ভোলায় চারটি, পটুয়াখালীতে তিনটি, বরগুনায় একটি, পিরোজপুরে দুটি এবং ঝালকাঠিতে দুটি আসন রয়েছে।

ভোলা জেলার চারটি আসনের মধ্যে বিএনপি জোটসমর্থিত ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীকের আন্দালিব রহমান পার্থ (বিজেপি), ভোলা-২ আসনে ধানের শীষ প্রতীকের হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ভোলা-৪ আসনে ধানের শীষ প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বিজয়ী হয়েছেন।

বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীকের এম জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ আসনে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩ আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বরিশাল-৪ আসনে মো. রাজিব আহসান, বরিশাল-৫ আসনে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান বিজয়ী হয়েছেন।

পটুয়াখালীর চারটি আসনের মধ্যে পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটসমর্থিত ট্রাক প্রতীকের নুরুল হক নূর (গণ অধিকার পরিষদ) এবং পটুয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীকের এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হয়েছেন। অপরদিকে, পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ জয়লাভ করেছেন।বরগুনা জেলার দুটি আসনের মধ্যে বরগুনা-২ আসনে ধানের শীষ প্রতীকের মো. নূরুল ইসলাম মনি এবং বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. অলি উল্লাহ বিজয়ী হয়েছেন।

ঝালকাঠির দুটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নির্বাচিত হয়েছেন। পিরোজপুরের তিনটি আসনের মধ্যেদুটি বিএনপি ও একটি জামায়াতে ইসলামী পেয়েছে।

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী বিজয়ী হয়েছেন। পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত আহম্মদ সোহেল মনজুর এবং পিরোজপুর-৩ আসনে মো.রুহলআমীন দুলাল নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com