শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজধানীতে ১৩ আসনে বিএনপি, ৭টিতে জামায়াত জোট ঠাকুরগাঁওয়ে তিন আসনেই বিএনপি’র জয় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থীর বিপুল ভোটে বিজয় এটি এককভাবে আমার কোনো ব্যক্তিগত বিজয় নয়, এটি জনগণের বিজয়, এটি গণতন্ত্রের বিজয়: ডাঃ মোঃ অধ্যাপক আনোয়ারুল হক ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, ৩টি আসনে বিএনপি’র জয় বরিশালের ২১ আসনের মধ্যে ১৮টিতে বিএনপির বিজয় ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে পৌর মহা শ্মশানে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি আলমডাঙ্গায় জামায়াতের অফিস ও কর্মীদের দোকানে হামলা-লুটপাটের অভিযোগ নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি জামায়াতের ১০ জন আহত সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, বিজয়ী হলেন যারা বঙ্গদেশে ভালোবাসা দিবসের আমদানী তথ্য এবং একটি চাপা পড়া ইতিহাস – ইমতিয়াজ আহমেদ

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থীর বিপুল ভোটে বিজয়

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন।

কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোঃ আসলাম মোল্লার তথ্য সূত্রে জানা যায়,এ আসনে মোট ভোটার সংখ্যা ৫৩২,৫১৬ জন এবং পোস্টাল ভোট সহ মোট ১৭১টি কেন্দ্রের প্রাপ্ত ভোট গণনা করা হয়। ধানেরশীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন বিজয়ী হন ১,৪৩,৬৬৯ ভোট পেয়ে। বিপরীতে জামায়াতে ইসলামীর মনোনীত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা) প্রতীকে ভোট পান ১,২০,৯৭৫ টি।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবুল বাশার রেজওয়ান (হাতপাখা) ৩,৫৬৬ ভোট,জাতীয় পার্টি মনোনীত মোঃ আফজাল হোসেন ভূঁইয়া (লাঙ্গল) ২,১১৩ ভোট,স্বতন্ত্র প্রার্থী নুর উদ্দিন আহমেদ (মোটরসাইকেল) ১,৩১৩ ভোট, মোঃ আনিসুজ্জামান খোকন (ময়ূর) ৩৬৩ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী (টেলিভিশন) ২২২ ভোট এবং গণধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম ৩৯৫ ভোট পান। এই আসনে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট বৈধ ভোটের সংখ্যা ২,৭২,৬১৬ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৭,৩৯৫। মোট প্রদত্ত ভোট ২,৮০,০১১ এবং ভোটের শতকরা হার ৫২.৫৮%। এর আগে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। অন্য নির্বাচনের তুলনায় এবার কোথাও কোন আপত্তিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী এবং সাধারণ ভোটারদের মতে এবারের নির্বাচন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে পরিলক্ষিত হয়েছে। সর্বোপরি এ ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থী এডভোকেট জালাল উদ্দীনকে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন দলীয় নেতাকর্মীসহ সর্বোস্তরের জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS