1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

ঠাকুরগাঁওয়ে তিন আসনেই বিএনপি’র জয়

  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.০৮ পিএম
  • ৩৩৭ Time View

মোঃ রেজাউল করিম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।

বেসরকারি ফলাফলে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম এবং
ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান (জাহিদ) বিজয়ী হয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসন:
ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২,৩৪,১৪৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৩৭,২৮১ ভোট।

ঠাকুরগাঁও-২ আসন:
বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালাম পেয়েছেন ১,২১,০১৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১,১৫,৭০৭ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসন:
বিএনপি প্রার্থী জাহিদুর রহমান জাহিদ পেয়েছেন ১,৩২,৮৭৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৯০,৭৬৭ ভোট।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। তিনি জানান, ঠাকুরগাঁও জেলার তিনটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন শেষে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে নবনির্বাচিত সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন। বিশেষ করে বেকারমুক্ত যুবসমাজ গঠন, দারিদ্র্য হ্রাস এবং ঠাকুরগাঁওকে একটি সমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

নবনির্বাচিত সংসদ সদস্যরাও নির্বাচনী প্রচারণাকালে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com