বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে সাবেক ইউএনও রুমানা আফরোজকে ঘিরে অপপ্রচার: নিন্দা ও দোষীদের শাস্তির দাবি “দরিদ্রের ভূমি ন্যায়বিচার নিশ্চিত না হলে সামাজিক ন্যায়বিচার অসম্ভব” সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ ধরতে বাধা, চাষিদের উপর হামলা  বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী যাত্রী কল্যাণ সমিতির বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎

রূপগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

শাকিল আহম্মেদ
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার কাঞ্চন পৌর পার্ক মাঠে পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর বিএনপির সাধারন সম্পাদক মফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলম, যুবদল নেতা আব্দুল্যাহ মিয়াসহ স্থানীয় যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক ও মহিলাদলের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন,স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না। তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। তিনি ছিলেন একজন ভাল শাসক। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত  করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS