1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ২ ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯.৫৭ এএম
  • ১০৪ Time View

একদিন পরই আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবে অনুষ্ঠিতব্য সেই নিলামের ঠিক আগে দুঃসংবাদ পেলেন দুই ভারতীয় ক্রিকেটার। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ২ বোলারকে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই। আরও ৩ জনকে রাখা হয়েছে সন্দেহের তালিকায়। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

অবৈধ অ্যাকশনের কারণে বোলিং করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা পেয়েছেন মনীশ পাণ্ডে। আইপিএলের গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন ভারতীয় এই তারকা। একসময় জাতীয় দলের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি। কলকাতার হয়ে জিতেছেন আইপিএলের শিরোপাও। 

মনীশের মতোই অবৈধ অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞা পেয়েছেন সৃজিত কৃষ্ণন। কর্ণাটকের এই ক্রিকেটার এখন পর্যন্ত আইপিএলে সুযোগ না পেলেও এবারের নিলামে তার দল পাওয়ার বেশ সম্ভাবনা ছিল। কিন্তু  এখন সেই সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। 

লখনৌ সুপারজায়ান্টস এবং ভারতের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য দীপক হুডাও আছেন সন্দেহের তালিকায়। যেকোনো সময় নিষেধাজ্ঞা আসতে পারে তার অফ স্পিন বোলিংয়ের ওপর। সন্দেহভাজনের তালিকায় তার সঙ্গে আরও আছেন সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। দুজনেই আছেন আইপিএল নিলামের তালিকায়।  

আগামীকাল (রোববার) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। দুই দিনব্যাপী এই মহাযজ্ঞে নিলামে তোলা হবে মোট ৫৭৫ জন ক্রিকেটারকে। তাদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। বাকি ২০৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামে বাংলাদেশ থেকে আছেন ১২ জন।

আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হবে পরবর্তী আইপিএল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটি চলবে দুই মাসেরও বেশি সময় ধরে। ২৫ মে ফাইনাল দিয়ে শেষ হবে আসর। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com