বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে দুই জাহাজ আইএমএফ-ও বিশ্বব্যাংকের বড় বার্তা: বাংলাদেশ পেতে পারে ২ বিলিয়ন ডলার হামের উপসর্গে ৮ শিশুসহ মোট ৯ জনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক নববর্ষে কৃষকদের জন্য উপহার: শুরু হলো কৃষক কার্ড বিতরণ ‎সুন্দরবনের অভয়ারণ্যে অপরাধ প্রবণতা ঠেকাতে কঠোর নজরদারি ‎ ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষ: নিহত-২, আহত-৩০ শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদকের সাথে সম্পৃক্তদের দলে স্থান নেই-এমপি বাচ্চু মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

ঢাকা-৮ এ ভোট কারচুপির অভিযোগ, শপথ স্থগিত চেয়ে নাসীরুদ্দীনের আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ Time View

ঢাকা-৮ সংসদীয় আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে শপথ গ্রহণ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) পাটওয়ারীর পক্ষে আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার বরাবর শনিবার এ আবেদন লেখেন পাটওয়ারী।

আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১২টি ভোটকেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তার দাবি, এসব অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফলকে প্রভাবিত করা হয়েছে।

আবেদনে তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করাসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।

এনসিপির আলোচিত এই নেতা অভিযোগ করেন, একপর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার ও আসনের রিটার্নিং কর্মকর্তাও অনিয়মে জড়িয়ে পড়েন। এসব কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এবারের নির্বাচনে শুরু থেকেই আলোচনায় রয়েছে ঢাকা-৮ আসন। গত বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) ভোটে এই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৩৯৬ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS