1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

সাতক্ষীরায় বিএনপির ভরাডুবি: জেলা নেতৃত্বের পদত্যাগ ও বহিষ্কারের দাবি তৃণমূলের, Facebook-এ ঝড়

  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৩১ পিএম
  • ৩৮৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় সাম্প্রতিক নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয়ের পর জেলা বিএনপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ভুল সিদ্ধান্ত, বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তি এবং তৃণমূল কর্মীদের উপেক্ষা করার কারণেই এ ভরাডুবি হয়েছে।

দলীয় একাধিক নেতাকর্মীর দাবি, জেলা বিএনপির নেতৃত্বে থাকা রহমাতুল্লাহ পলাশ ও আবু জাহিদ ডাবলুসহ সংশ্লিষ্ট কয়েকজন নেতা সুসময়ে আপসহীন অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। সার্চ কমিটির মাধ্যমে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ও বিতর্কিত ব্যক্তিদের বিভিন্ন কমিটিতে যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। এতে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা তৃণমূল কর্মীরা মনোবল হারান।

অভিযোগে আরও বলা হয়, নির্বাচনী সমন্বয় কমিটি ও বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের ক্ষেত্রে পরীক্ষিত ও ত্যাগী কর্মীদের বাদ দেওয়া হয়েছে। বরং যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে, তাদের প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে তৃণমূল পর্যায়ে বিভক্তি তৈরি হয় এবং নির্বাচনী প্রচারণায় সমন্বয়ের ঘাটতি দেখা দেয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা মনে করেন, এর প্রভাব প্রতিটি কেন্দ্রে ভোটের ফলাফলে পড়েছে এবং চারটি আসনেই ভরাডুবি হয়েছে। তারা বর্তমান জেলা কমিটির নিঃশর্ত পদত্যাগ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে পোস্ট দিয়ে কেউ জেলা নেতৃত্বের কঠোর সমালোচনা করছেন, আবার কেউ দলীয় ঐক্য রক্ষার আহ্বান জানাচ্ছেন। অনেকেই কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন।

একাংশ নেতাকর্মী দাবি করেন, অতীতে রাজপথে সক্রিয় এবং কর্মীবান্ধব নেতৃত্বকে মূল্যায়ন করা হলে ফল ভিন্ন হতে পারত। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে সাতক্ষীরা জেলা বিএনপিকে নতুনভাবে পুনর্গঠন করা প্রয়োজন।

এ বিষয়ে জেলা বিএনপির বর্তমান নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক ঐক্য ও তৃণমূলের আস্থা পুনরুদ্ধার করতে না পারলে আগামী দিনে দলটির জন্য চ্যালেঞ্জ আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com