1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত পিএস ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৯.১১ পিএম
  • ২৯৩ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর  ব্যক্তিগত পিএস সাখাওয়াত মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃহেকিম রায়হান কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প ও র‍্যাব-১, সদস্যরা।

শনিবার (২নভেম্বর) বিকেল সোয়া ৫টায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল, র‌্যাব-১, ঢাকা সহায়তায় ডিএমপির ধানমন্ডি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত  সাখাওয়াত মোল্লা (৫২) ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া মৃত শহিদুল্লাহ ছেলে। ও আঃ হেকিম রায়হান (৫২) ভৈরবপুর দক্ষিনপাড়া মৃত আঃ রহিম ছেলে।

উল্লেখ্য গত( ১৯জুলাই) বিকাল ৪টায়  কিশোরগঞ্জের ভৈরব লক্ষীপুর ও কমলপুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীরা হামলা করে এতে বেশ কিছু লোক আহত হয়।

র‍্যাব-১৪ প্রেস রিলিজ সূত্রে জানা যায়, হামলার ঘটনায় (২৭আগষ্ট ও ৭সেপ্টেম্বর) মামুন মিয়া, রুবেল মিয়া ও আলম সরকার  বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর থেকে  আসামিগণ অজ্ঞাতস্থানে পলাতক ছিলেন। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com