1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১০.২৮ পিএম
  • ৩৯৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বাজারে মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ ক্যাটাগরির অনার এক্স৯বি স্মার্টফোন পাওয়া যাচ্ছে। উন্নত প্রযুক্তির স্মার্টফোনটি ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছে স্মার্টফোন ব্র্যান্ডটি। স্মার্টফোনপ্রেমীদের সব ধরনের চাহিদার কথা বিবেচনা করেই মোবাইলটির বিভিন্ন ফিচার সাজানো হয়েছে।

অসাধারণ ও দুর্দান্ত ফিচারের ৫জি অনার এক্স৯বি স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ চারিদিকে বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকমের অক্টা-কোর চিপসেট, ১২ জিবি ফিক্সড র‌্যাম এবং আরও ৮ জিবি এক্সটেনডেবল র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অনারের নতুন এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য অনার এক্স৯বি স্মার্টফোন ৫৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়াও, অনার ফোনে মিলবে ৫জি সাপোর্ট, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ব্লুটুথ ভি ৫.১, জিপিএস, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন/এসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ডিভাইসটি সানরাইজ অরেঞ্জ, মিডনাইট ব্ল্যাক এবং এমেরাল্ড গ্রিন এই তিনটি আলাদা রঙে পাওয়া যাচ্ছে। অনার এক্স৯বি স্মার্টফোনের রেগুলার দাম ৪৩ হাজার ৯৯৯ হলেও ২ হাজার টাকা ডিসকাউন্টে এখন ৪১ হাজার ৯৯৯ টাকায় ফোনটি কিনতে পারছেন ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com