1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Title :
Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা

ঈদে ঘরে বসে বাসের টিকিট কাটুন উপায়ে

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৪.১৬ পিএম
  • ২৪০ Time View

নিজের প্রতিবেদক: সম্প্রতি, মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় ঘরে বসেই অগ্রিম বাসের টিকিট বুক করার সুবিধার্থে ‘ঈদ যাত্রা’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করেছে।

ঈদের সময় মানুষ নিজ শহর বা গ্রামে ছুটে যায়। এই মৌসুমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার সময় বিভিন্ন রকম হেনস্তার শিকার হয় সাধারণ মানুষ। মানুষের এই ভোগান্তির সমাধান এবং ঈদ যাত্রাকে আরও আনন্দময় করে তুলতে উপায় নিয়ে এসেছে অ্যাপের মাধ্যমে ঝামেলাহীনভাবে বাসের টিকিট কেনার সুযোগ। সাথে থাকছে বিশেষ ছাড়।

এই ক্যাম্পেইনটি চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহীরা নির্বাচিত কিছু রুটের (ঢাকা থেকে চট্টগ্রাম/খুলনা/রংপুর/রাজশাহী/বরিশাল) জন্য শ্যামলী এনআর ট্রাভেলসের (নন এ/সি) টিকিট কিনতে পারবেন সরাসরি উপায় অ্যাপের মাধ্যমে। টিকিট নিশ্চিত হওয়ার পর যাত্রীদের সাথে উপায় থেকে যোগাযোগ করে তাদের ভ্রমনের সময় ও বাস ছাড়ার স্থান (লোকেশন) সম্পর্কে অবহিত করা হবে।

টিকিট বুক করার এই অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে ২০ শতাংশ ছাড় দিচ্ছে উপায়। আর নয় অপেক্ষা, এক্ষুনি কিনে ফেলুন অগ্রিম টিকিট। এই ঈদে আপনার বাড়ি যাওয়ার অভিজ্ঞতা হবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক এবং নিরাপদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com