1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সহজে যেভাবে ওজন কমাতে পারেন

  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩, ১১.১৫ পিএম
  • ৩০৪ Time View

রোগা হতে চাই বললেই রোগা হওয়া যায় না। এর জন্য করতে হয় কঠোর পরিশ্রম। জিমে যাওয়া, মেপে খাওয়াদাওয়া করা, হাঁটাহাঁটি, দৌড়ানো—বিস্তর চেষ্টার পরও অনেক সময় ওজন কমতে চায় না। আর যদিও-বা কমে, তা-ও যৎসামান্য। ওজন কমানোর এই দীর্ঘ প্রক্রিয়ায় তাই অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন।

এ বিষয়ে পুষ্টিবিদরা জানাচ্ছেন, শুধু ডায়েট বা শরীরচর্চা করলেই হবে না। নির্ভুল এবং সঠিক সময়ে এই কাজগুলো করার উপরেও দ্রুত মেদ ঝরানোর মন্ত্র লুকিয়ে থাকে।

তাই চলুন জেনে নিই রোগা হতে গেলে আর কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে–

১। সঠিক সময়ে পুষ্টিকর খাবার

ওজন কমাতে গিয়ে অনেকেই পুষ্টিকর খাবার ঠিক মতো খান না। পুষ্টিবিদরা বলছেন, ভরপুর প্রোটিন আছে এমন খাবার অনেক ক্ষণ পেট ভর্তি রাখে। ফলে বারে বারে খাবার খাওয়ার প্রবণতা কম থাকে। অনেক ক্ষণ ধরে শরীরচর্চা করার শক্তিও জোগায় উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার। শরীরের প্রয়োজন অনুযায়ী, সঠিক সময়ে পরিমাণ মতো খাবার খেলে মেদ ঝরবে।

২। শরীরচর্চা

প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করতে হবে। মেদ কমছে না বা ক্লান্ত লাগছে বলে হাল ছেড়ে দিলে চলবে না। প্রতিদিন এক রকম ভাবে শরীরচর্চা করতে ভাল না লাগলে ঘুরিয়ে ফিরিয়ে ব্যায়াম করুন। কখনও হাঁটা, কখনও সাইকেল চালানো আবার সময় বুঝে কখনও জিমে গিয়ে ঘাম ঝরানো— সবই করা যায়।

৩। পর্যাপ্ত ঘুম

ডায়েট এবং শরীরচর্চা করছেন নিয়ম মেনে। অথচ, ঘুমের বেলায় যথেষ্ট অবহেলা করছেন। রাত জেগে সিনেমা দেখছেন, সিরিজ দেখতে দেখতে প্রায় গোটা রাত কাটিয়ে ফেলছেন। 

পুষ্টিবিদরা বলছেন, এই অভ্যাস কিন্তু মেদ ঝরানোর বদলে আপনাকে আরও মোটা করে তুলতে পারে। এ ছাড়া ঘুমের মধ্যে দিয়ে গোটা শরীর ‘ডিটক্সিফাই’ হয়। শরীর এবং মন— দুইই বিশ্রাম পায়। তাই রোগা হতে গেলে রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন।

-আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com