1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

কালিয়ায় জোষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা

  • আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১১.৩২ এএম
  • ১০৯ Time View

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে কালিয়া প্রেসক্লাবের সদস্য ও জোষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর অতর্কিত হামলা হয়েছে। মঙ্গলবার রাতে বড়দিয়া কলেজের তিন মাথা মোড়ে মোটর সাইকেলযোগে পৌঁছালে দুবৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলার করে।

ওই রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টায় কালিয়া প্রেসক্লাব হলরুমে এক জরুরী সভায় এ হামলার ঘটনায় উপস্থিত সাংবাদিকরা তীব্র নিন্দা, প্রতিবাদ, ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সরেজমিনে জানা যায়, উপজেলার বড়দিয়া বাজার থেকে রাত পৌঁনে ১০টার দিকে পেশাগত কাজ সেরে প্রতিথযশা জ্যেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলাম মোটরসাইকেল যোগে খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের সামনে তিন মহনা মোড়ের একটু সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে তাঁর ওপর হামলা করে। স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নড়াইল জেলা ব্যাপী সাংবাদিক মহল,বিভিন্ন পেশাজীবি সংগঠন ও সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ,নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

কালিয়া প্রেসক্লবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ দৈনিক ঘোষণা কে বলেন, এটা শুধু সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলা নয়; মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। অন্যথায় এরপর কঠিন কর্মসূচী দেয়া হবে। এ বিষয় নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান দৈনিক ঘোষণা কে বলেন,এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com