1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা

যে অভ্যাসটি আপনার জীবনকে পাল্টে দিতে পারে

  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১২.০২ পিএম
  • ২৬৮ Time View

একটি অভ্যাস যা আপনার জীবনকে পুরো পাল্টে দিতে পারে—পেশাগতভাবে, ব্যক্তিগতভাবে এবং এমনকি অর্থনৈতিকভাবেও। সফল ব্যক্তিদের জীবনের ইতিহাস থেকে জানা যায়, তাদের জীবন পাল্টে দিয়েছে ‘সেলফ এডুকেশন’ বা স্বশিক্ষা। বেশির ভাগ মানুষ অ্যাকাডেমিক পড়াশোনা শেষ করার পরে মনে করে এবং বিশ্বাস করে তাদের পড়ালেখা শেষ হয়ে গেছে। কিন্তু সত্য হচ্ছে পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। টেকনোলজি, ইন্ডাস্ট্রিজ, সামাজিক নিয়ম-কানুন দ্রুত পরিবর্তন হচ্ছে। আপনি যদি শিক্ষা গ্রহণ করা থামিয়ে দেন, তাহলে পিছিয়ে পড়বেন। বিশ্বখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রের বক্তব্য অবলম্বনে জানিয়ে দিচ্ছি জীবনকে ইতিবাচকভাবে পাল্টানোর জন্য নিজেকে কীভাবে স্বশিক্ষিত করে তুলবেন।

আত্ম-উন্নয়নের জন্য স্বশিক্ষিত হওয়ার চেষ্টা থাকা একজন মানুষের প্রথম ও প্রধান গন্তব্য হওয়া উচিত। এজন্য স্বশিক্ষিত প্রচেষ্টা কখনোই থামিয়ে দিতে নেই। স্বশিক্ষিত অর্থ শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, এর অর্থ হলো আপনি পরিবর্তীত পরিস্থিতির সঙ্গে কীভাবে নিজেকে মানিয়ে নেবেন তার প্রস্তুতি গ্রহণ করা। ওই পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ কিংবা কতটা আন-প্রেডিকটেবল সেটা মূল বিষয় নয়। আপনি যদি সত্যিই উন্নতি করতে চান তাহলে আপনার জানতে হবে, আপনি কোথায় পৌঁছাতে চান। 

নতুন যে শিক্ষা গ্রহণ করবেন, সেটা আপনাকে কতটুকু বদলাতে পারবে আগে বুঝুন। আপনি যদি একটি নতুন ভাষা শিখতে শুরু করেন, এটা আপনার জীবন বদলে দিতে পারে। যোগাযোগ দক্ষতা বাড়িয়ে তুলতে পারে। তবে আপনার গন্তব্য এমন হওয়া উচিত যেখানে পৌঁছানো সত্যিকার অর্থেই আপনার জন্য সম্ভব। যেমন: আপনি একটি নতুন ভাষা শিখতে চান, শুরুতে প্রতিদিন পাঁচটি শব্দ শিখতে পারেন। এরপর প্র্যাকটিস শুরু করতে পারেন বেসিক বা প্রাথমিক বাক্যগুলো নিয়ে। কিছু সময় ওই ভাষা শোনার জন্য ব্যয় করতে পারেন। এই ছোট ছোট অভ্যাস একদিন আপনাকে একটি নতুন ভাষা শিক্ষার গন্তব্যে পৌঁছে দিতে পারে।

এ ছাড়া প্রতিটি ধাপে ধাপে আপনি আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে একটু একটু কাজ এগিয়ে নিতে পারেন। যেমন—অনলাইনে দুই মাসের একটি কোর্স সম্পন্ন করতে পারেন।  একটি বই তিন সপ্তাহে পড়ে ফেলতে পারেন। 

গন্তব্যকে কখনও কঠিন মনে করবেন না। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান। দিনের একটি নির্ধারিত সময় বই পড়ুন। আপনি আপনার বোঝাপড়াকে দিনকে দিন এগিয়ে নিতে থাকুন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com