1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

লাইভে বিয়ে–ডিভোর্স নিয়ে নিজের অবস্থান জানালেন প্রভা

  • আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১১.০৫ পিএম
  • ৪৩৫ Time View

সাদিয়া জাহান প্রভা অভিনয়ে নিয়মিত না হলেও মাঝে মধ্যে পর্দায় দেখা যায়। তবে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি চোখে পড়ার মতো। ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানা বিষয়ে শেয়ার করেন নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি।

২০০৫ সালে মেরিল সাবানের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন প্রভা। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে দ্রুত দর্শকপ্রিয়তা অর্জন করেন। সিনেমায় অভিনয় করলেও বড়পর্দায় ছিলেন অনিয়মিত। বর্তমানে নির্বাচিত কিছু কাজেই যুক্ত রয়েছেন তিনি।

২০১০ সালের ১৯ আগস্ট নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিং শেষে অভিনেতা অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভা। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি এবং পরে বিবাহবিচ্ছেদ হয়। এর পর দীর্ঘ সময় পর্দার আড়ালেই ছিলেন অভিনেত্রী।

ফেসবুক লাইভে প্রভা ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আমি এখন একটা কাজ করছি। বুঝতে পারছি এটা হয়তো একটা কালচার—সৌজন্যতা হিসেবে শুভেচ্ছা জানানো হয়। তবে আমার মনে হয়, গুড উইশ সবসময়ই করা যায়।”

লাইভে ভক্তদের নানা মন্তব্য ও প্রশ্নের উত্তর দেন প্রভা। তিনি জানান, অপ্রাসঙ্গিক বা অশালীন মন্তব্য এড়িয়ে যাবেন এবং ভালো মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তবে কিছু দর্শক ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে ও ডিভোর্স নিয়ে প্রশ্ন করলে তিনি বিরক্তি প্রকাশ করেন।

প্রভা বলেন, “বিয়ে কবে হবে, কেন হচ্ছে না, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন—এগুলো ব্যাড ম্যানার। আমি রক্ত-মাংসের মানুষ। যেদিন আল্লাহ যেটা লিখে রাখবেন, সেদিন সেটাই হবে। এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। কাউকে এভাবে প্রশ্ন করা উচিত নয়।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com