1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

স্টার সিনেপ্লেক্সে তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্রের প্রিমিয়ার

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৩৩ পিএম
  • ৩৫৪ Time View

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর এস কে এস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে এর প্রদর্শনী হয়।

আয়োজকেরা জানান, তথ্যচিত্রটিতে তারেক রহমানের এমন সব মানবিক উদ্যোগ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার এবং অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন—যা অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল। ৪৫ মিনিটের এই তথ্যচিত্রের পরিচালক বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু।

তথ্যচিত্র প্রদর্শন শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমান যে বছরের পর বছর এভাবে মানুষের জন্য, প্রাণীর জন্য কাজ করে যাচ্ছেন। সেটা জানাই ছিল না। আমরাও যেমন খুব বেশি কিছু জানতাম না, তেমনি তথ্যচিত্রেও দেখলাম যাঁদের পাশে তিনি দাঁড়িয়েছেন, তাঁরাও বলেছেন, তাঁরাও জানতেন না কে আছেন পেছনে। কার কাছ থেকে আসছে সাহায্য। মানুষ ও প্রাণীর কল্যাণে তাঁর অবদান কখনো প্রচারের আলো খোঁজেনি। এই তথ্যচিত্র সেই নীরব মানবিক দিকটিকেই তুলে ধরেছে।’

তথ্যচিত্র দেখে ‘বিস্মিত’ বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ বলেন, এখানে তারেক রহমানের অজানা মানবিক দিক উঠে এসেছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাঁচ দিন আগে প্রকাশ পেল এই তথ্যচিত্র। ১৭ বছর পর লন্ডন থেকে ফেরা তারেক রহমানের নেতৃত্বে এই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।

তথ্যচিত্রটির নির্মাতা বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু বলেন, ‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়। এটি একজন মানুষের গল্প—যিনি রাজনীতির ব্যস্ততার বাইরে থেকেও অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন নিভৃতে। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতা ও মানবিক উদ্যোগগুলোই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ক্রিয়েটিভ এবং আর্টস সাব-কমিটির সদস্য সাংবাদিক সাইদুর রহমান ও তথ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com